বিধায়কের উদ্যোগে করোনা আক্রান্তদের জন্য চালু হল হেল্প লাইন - The News Lion

বিধায়কের উদ্যোগে করোনা আক্রান্তদের জন্য চালু হল হেল্প লাইন




দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ও ২,বাসন্তী,গোসবা ব্লক সহ বিভিন্ন ব্লক গুলিতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে।এমনকি মৃত্যু ও পর্যন্ত হচ্ছে করোনা আক্রান্ত হয়ে।আর এই মহামারী কে আটকানো জন্য বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাসস্ট্যান্ডে নব নির্বাচিত ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ রাম দাস নিজের উদ্যোগে চালু করলেন একটি হেল্প লাইন।যার নম্বর ৯৩৩৯৬১৯৮১৪। তিনি করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সহযোগিতা করার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে।


 ইতিমধ্যে তিনি করোনা আক্রান্তদের সাহায্যে ২৪ ঘন্টার জন্য ৯৩৩৯৬১৯৮১৪ এই নম্বরে ফোন করলে সমস্ত রকম সাহায্য মিলবে করোনায় আক্রান্তদের।নব নির্বাচিত ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস বলেন মানুষের সেবা করাই পরম ব্রত।সাধারণ মানুষ আমাকে নির্বাচনে ভোট দিয়ে সমর্থন করেছেন, তাঁদের কাজ করার জন্য। বিধায়ক নির্বাচিত হয়েছি।


আমার প্রথম কাজ করোনার বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দেওয়া।আর সেই কারণে করোনা আক্রান্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হেল্প লাইন চালু করেছি।আপাতত করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে সমস্তরকম পরিষেবা দেওয়ার কাজ করতে চাই।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,এসডিপিও গোবিন্দ শিকদার,ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস,আইসি আতিবুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.